অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ২৭৩ যাত্রী আটক।
নিজেস্ব প্রতিবেদক:
কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনী রোববার ভোরে ২৭৩ জন নারী ও শিশুসহ অবৈধ যাত্রীকে আটক করেছে। তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
ঘটনা ঘটে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের জলসীমায়। বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া উইং বিষয়টি রোববার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছে।
নৌবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালীন সময়ে অভিযুক্তদের নিরাপদে আটক করে নৌবাহিনীর দায়িত্বাধীন এলাকায় আনা হয়েছে। তাদের পরিচয় যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মতামত দিন