মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিলের জন্য ইসির নির্দেশনা প্রকাশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখেছে।
নির্দেশনাগুলো:
১. আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে।
২. আবেদনপত্রে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণসহ বিবৃতি এবং মনোনয়নপত্রের আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৩. আপিলের জন্য ১টি মূল কপি ও ৬টি ফটোকপি সহ মোট ৭ কপি দাখিল বাধ্যতামূলক।
৪. আবেদন স্ব স্ব অঞ্চলের জন্য নির্ধারিত কেন্দ্রীয় বুথে জমা দিতে হবে।
৫. আপিল দাখিলের সময়সীমা ৫–৯ জানুয়ারি।
৬. আপিল কর্তৃপক্ষের রায় বা সিদ্ধান্তের কপির জন্য নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে। ফরমের নমুনা কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
৭. আপিল দাখিলকারী বা তার মনোনীত প্রতিনিধি রায়ের কপি সংগ্রহের সুযোগ পাবেন।
ইসি অনুযায়ী, আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে আপিল দাখিলের জন্য ১০টি বুথ নির্ধারিত হয়েছে:
-
বুথ ১ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
-
বুথ ২ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
-
বুথ ৩ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
-
বুথ ৪ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান।
-
বুথ ৫ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
-
বুথ ৬ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
-
বুথ ৭ (ঢাকা অঞ্চল): টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
-
বুথ ৮ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
-
বুথ ৯ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
-
বুথ ১০ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।

মতামত দিন