জাতীয়
ছবি: সংগৃহীত

পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার করলে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবে ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোটের পর নিজের ভোটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত অপরাধ। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের সতর্ক করেছে এবং বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডে জাতীয় পরিচয়পত্র ব্লকসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) ইসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের অধিকার ও দায়িত্ব। সামাজিক মাধ্যম বা অন্যান্য মাধ্যমে ভোট প্রদানের ছবি বা ভিডিও শেয়ার করা মানে ভোটের গোপনীয়তা ভঙ্গ করা, যা দণ্ডনীয় অপরাধ।

সংস্থাটি অনুরোধ জানিয়েছে, ভোটাররা যেন পোস্টাল ব্যালট সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য অনলাইনে প্রকাশ না করেন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত মোট ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন বাংলাদেশ থেকে এবং বাকিরা বিভিন্ন দেশের প্রবাসী। এছাড়া ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন নারী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে ভোটারদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত এই তথ্য ইসির ওয়েবসাইটে প্রকাশিত ছিল।

মতামত দিন