জাতীয়
ছবি: সংগৃহীত

এই সরকারের আমলেই হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচার সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেন,  এই সরকারের আমলেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, “হাদির হত্যার বিচার সম্পূর্ণ করার জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধতা অটল।

উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সাহসী ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, নির্বাচনে প্রার্থী বাছাই করার সময় সতর্কতা অবলম্বন করতে যাতে ভবিষ্যতে অনুতপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি না হয়।

সামগ্রিক নিরাপত্তার বিষয়েও রিজওয়ানা হাসান সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি জানান, নির্বাচনের সময় কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাবর্তনে ১০৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং গাউন পরিধান করে অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়া উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানস্থলের উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন।

মতামত দিন