জাতীয়
ছবি: সংগৃহীত

শুধুমাত্র নির্দেশ জারি করলেই রিকশা সরানো সম্ভব নয়: ফাওজুল কবির।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার নতুন পাইলটিং কর্মসূচি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, চালকদের জীবিকা ও পরিবারকে প্রভাবিত না করে এ রিকশাগুলো শহরের সড়কে নিয়ন্ত্রিতভাবে চলাচলের ব্যবস্থা করা হবে।

শনিবার আফতাব নগরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “শুধুমাত্র নির্দেশ জারি করলেই রিকশা সরানো সম্ভব নয়। বরং আমাদের লক্ষ্য হলো এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা।” এছাড়া, তিনি সড়কে যত্রতত্র যানবাহন থামানো বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, শ্রমজীবী মানুষের অংশগ্রহণ এবং নগরের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ই-রিকশা প্রকল্প চালু করা হয়েছে। প্রথমে নির্দিষ্ট এলাকায়, পরে ধাপে ধাপে পুরো শহরে এই রিকশাগুলোর চলাচলের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, বরং একটি কাঠামোগত ব্যবস্থায় আনা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকগণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন