রাজধানীতে শুক্রবার যেসব এলাকায় গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (২ জানুয়ারি) ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ স্বল্পচাপে থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মানিকদিয়ায় উন্মুক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা হচ্ছে। তাই ২ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা এবং মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মতামত দিন