জাতীয়
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর মর্যাদায় আবার নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পুনরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, এবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায়।

গত বুধবার (৩১ ডিসেম্বর) তিনি নিজে পদত্যাগ করেছিলেন।

তবে বৃহস্পতিবার সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে তাকে পুনর্নিযুক্ত করেছে। অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, চাকরির মেয়াদ শেষ হওয়ার কারণে পদত্যাগ করেছিলেন এবং এটি রিটায়ারমেন্ট প্রক্রিয়ার অংশ ছিল।

তিনি বলেন, “এবারও একই দায়িত্বে কাজ করবো। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

এর আগে বুধবার তিনি ফেসবুকে লিখেছিলেন, চাকুরিজীবনের শেষ দিন আজ, এবং অবসর গ্রহণের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মন্ত্রণালয়ে বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন।

মতামত দিন