আজ সন্ধ্যা থেকে মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সন্ধ্যা থেকে মেট্রোরেলের যাত্রীসেবা থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে স্টেশনটি বন্ধ থাকবে।
ডিএমটিসিএল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সন্ধ্যা থেকে ওই স্টেশনে কোনো যাত্রী চড়া বা নামা সম্ভব হবে না। প্রতিষ্ঠানটি যাত্রীদের অবগত করতে অনুরোধ জানিয়েছে যাতে ভোগান্তি এড়ানো যায়।

মতামত দিন