জাতীয়
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জীবনচরিত তুলে ধরলেন নজরুল ইসলাম খান।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার পূর্ব মুহূর্তে তার জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে জানাজার মঞ্চ থেকে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পটভূমি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, রাজনৈতিক জীবনের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানও উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার মা যদি জীবিত থাকাকালীন কারও কাছ থেকে কোনো ঋণ গ্রহণ করতেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ইনশাআল্লাহ পরিশোধ করব। যদি কেউ তার কোনো কথায় বা কাজে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত দান করুন।”

এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পরিচালনা করেন। এতে লাখো মানুষ উপস্থিত ছিলেন, যারা প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য সংযুক্ত হন।

মতামত দিন