জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু পার্কের আশপাশে তামাক বিক্রি নিষিদ্ধ,বিক্রিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি নতুন একটি অধ্যাদেশ জারি করেছেন, যার মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের নিকটে তামাক বিক্রির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই অধ্যাদেশের নাম ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, যা মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশ করা হয়।

এ অধ্যাদেশ ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধন আকারে কার্যকর হচ্ছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট সব স্থানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে তামাক ও সংশ্লিষ্ট দ্রব্য বিক্রি বা ক্রয় করতে দেওয়া যাবে না। পাশাপাশি, সরকার বা স্থানীয় সরকার প্রয়োজনমতো বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা সম্প্রসারণের সুযোগ রাখবে।

নিয়ম লঙ্ঘনকারীর জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যদি একই ব্যক্তি দ্বিতীয়বার বা তারও বেশি বার এই নিয়ম ভঙ্গ করে, তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে ধার্য হবে।

মতামত দিন