জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে না, তুরাগ তীরে সব ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজন করা হচ্ছে না। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে ওই এলাকায় কোনো অনুষ্ঠান বা সমাবেশ না করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী বছরের ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচনের আগে ওই মাঠে বিশ্ব ইজতেমাসহ কোনো ধরনের বড় সমাবেশ বা কর্মসূচি না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন