জাতীয়
ছবি: সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মঙ্গলবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

মতামত দিন