খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য চলবে অতিরিক্ত মেট্রোরেল।
নিজেস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার জন্য ঢাকা মেট্রোরেল চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত ট্রেন সার্ভিস চালানো হবে, যাতে যাত্রীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজায় সহজে পৌঁছাতে পারেন।
ডিএমটিসিএল সূত্রে বলা হয়েছে, অতিরিক্ত মেট্রো ট্রেন সাধারণ যাত্রীসেবা অব্যাহত রেখে চলবে। জানা গেছে, বিএনপি জানাজা অনুষ্ঠানটি বাদ জোহর, দুপুর ২টায় আয়োজন করেছে।
মতামত দিন