জাতীয়
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়া কে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘ অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার এক দিনের সাধারণ ছুটি থাকবে। বিএনপি সাত দিনের শোক পালন করবে।

শহরের বিভিন্ন স্থান ও বিদেশি দূতাবাসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি এবং মালদ্বীপের রাষ্ট্রপতি প্রতিনিধি ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানাবেন। এছাড়া অন্যান্য রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেবেন।

সাবেক প্রধানমন্ত্রীর জানাজা বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তাকে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

বিশ্বের বিভিন্ন দেশও তার প্রয়াণে শোক প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তানসহ অন্যান্য রাষ্ট্র তার রাজনৈতিক অবদানকে স্মরণ করেছে এবং সমবেদনা জানিয়েছে।

মতামত দিন