খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক।
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংস্থার জনসংযোগ শাখার মাধ্যমে সাংবাদিকদের কাছে শোকবার্তা পাঠানো হয়।
ইসি জানায়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৯১ সালে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে আরও দু’বার প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন।
শোকবার্তায় আরও বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা হিসেবে থাকলেও তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী প্রক্রিয়ার মজবুত করার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘসময় স্মরণীয় থাকবে।
ইসি মরহুমার রুহের শান্তি কামনা করেছে এবং শোকাহত পরিবার, আত্মীয় ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মতামত দিন