জাতীয়
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত দেশের সকল সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান শোক পালন করবে।

এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের জানান, এই শোককালীন ব্যবস্থার মাধ্যমে দেশ খালেদা জিয়ার প্রয়াণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মতামত দিন