বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, বিশেষ বৈঠকের আহ্বান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই টেলিফোনে শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ওই বৈঠকে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে দলীয়ভাবে সবকিছু সমন্বয় করে জানানো হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “তার প্রয়াণে জাতি একজন অভিভাবককে হারালো।”
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।মৃত্যুকালে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের একাধিক সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন।
মতামত দিন