জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা সংশোধন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন এনেছে। রোববার (২৮ ডিসেম্বর) সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় যদি কোনো আপত্তি থাকে, তা শিক্ষার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে পারবেন। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি।

মতামত দিন