জাতীয়
ছবি: সংগৃহীত

মেডিকেল-ডেন্টাল কলেজ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিবর্তন ,নতুন সময়সূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি এমবিবিএস ও বিডিএস প্রাথমিক ভর্তি কার্যক্রম আগের নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে ১০ জানুয়ারি থেকে শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল ও প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, নাগরিকত্ব সনদপত্র, পাসপোর্ট সাইজের চার কপি ছবি। কোটাভুক্ত বা পার্বত্য জেলা থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদপত্রও বাধ্যতামূলক।

ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৪১ জন এবং ৮টি ডেন্টাল ইউনিটে ৫৪০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ভর্তি সম্পন্ন হওয়ার পর অনলাইনের মাধ্যমে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার কলেজ পরিবর্তনের (মাইগ্রেশন) সুযোগ পাবেন।

মতামত দিন