জাতীয়
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী কর্মসূচিতে সংঘর্ষ, আহত একাধিক ব্যবসায়ী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়।

একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানের অনুসারীরা মানববন্ধনে হামলা চালায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল ওই চক্র। চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলছিল।

ব্যবসায়ীরা জানান, কর্মসূচি চলাকালেই একদল লোক এসে ভয়ভীতি দেখায় এবং হামলা শুরু করে। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

তবে অভিযোগের বিষয়ে আব্দুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন