জাতীয়
ছবি: সংগৃহীত

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন অর্থহীন হয়ে পড়ে: ডা. তাসনিম জারা।

নিজেস্ব প্রতিবেদক:

দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ না থাকলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না—এমন মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, বাস্তবে সেই লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খিলগাঁও এলাকায় মনোনয়ন শর্ত পূরণে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বতন্ত্রভাবে রাজনীতি করলে রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যায়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন বলেও মন্তব্য করেন।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে কিছু উদ্বেগ রয়েছে। তবে দলীয় ও স্বতন্ত্র—সব প্রার্থীর জন্যই সমান নিরাপত্তা নিশ্চিত করে একটি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ১ শতাংশ ভোটার সমর্থন সংগ্রহের বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. তাসনিম জারা। তার মতে, এই শর্ত স্বতন্ত্র প্রার্থীদের জন্য অযৌক্তিক চাপ তৈরি করছে।

মতামত দিন