জাতীয়
ছবি: সংগৃহীত

লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম ইন্তেকাল করেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার প্রবীণ আলেম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম ইন্তেকাল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের পর রাজধানীর লালবাগে মাদ্রাসার আবাসিক কক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাদ্রাসা সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার মুজাফফরগঞ্জে তার জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪১ সালে কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে জন্ম নেওয়া মাওলানা আবদুর রহিম দীনি শিক্ষাজীবন সম্পন্ন করেন আল্লামা মাওলানা শেখ জী (রহ.)-এর তত্ত্বাবধানে। পরবর্তীতে তিনি লালবাগ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে হাদিস বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালে দীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি রেখে গেছেন পাঁচ পুত্র, এক কন্যা, অসংখ্য নাতি-নাতনি ও বিপুল সংখ্যক ছাত্র। মরহুমের পরিবার ও স্বজনরা তার জন্য দোয়া কামনা করেছেন।

মতামত দিন