সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ প্রধান উপদেষ্টার।
আগামী সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সকল সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশ দেন।
ড. ইউনূস আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করবে এবং জনবলকে আরও দক্ষ করে তোলা হবে। একটি রেটিং পদ্ধতির আওতায় সাইবার নিরাপত্তা কার্যক্রম মূল্যায়ন করার প্রস্তাবও তিনি দেন।
সভায় ফাইনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধ প্রতিরোধে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ৩৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর জানান, ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা আরও দৃঢ় করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং CERT গঠনের উদ্যোগ প্রশংসনীয়।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান এজেন্সির কার্যক্রম, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং “Cyber Incident Reporting and Response System” এর বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল ২৫ সদস্যের এবং এর নেতৃত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
মতামত দিন