জাতীয়
ছবি: সংগৃহীত

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ৭১ জনের সনদ বাতিল করেছে। গত ২৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত গেজেটে প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গেজেট অনুযায়ী, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ধারা ৬(গ) এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর শিডিউল-১-এর ক্ষমতার প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া সনদপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছেন—বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা। যাচাই প্রক্রিয়ায় দেখা গেছে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন।

মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন