জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ৬ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সারদা প্রশিক্ষণকালীন ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬ সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপসারণকৃত কর্মকর্তা নথিভুক্ত নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২) (এ) অনুযায়ী চাকরি থেকে সরানো হয়েছে।

অপসারণ হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন— মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মতামত দিন