জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ২৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার শপথ বাক্য পাঠ করান।

তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্বে থাকাকালীন প্রধান বিচারপতির পদে নিয়োগ পান; নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছিল ২৩ ডিসেম্বর।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম দিয়ে, পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম অর্জন করেন।

তার বিচারপতি জীবন শুরু হয় ১৯৮৫ সালে জজকোর্টে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান ২০০৩ সালে, স্থায়ী বিচারক হন ২০০৫ সালে এবং ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন।

প্রয়াত বিচারপতি এএফএম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান তিনি। ২০২৮ সালের ১৭ মে পূর্ণ ৬৭ বছর বয়সে তিনি সুপ্রিম কোর্ট থেকে অবসরে যাবেন।

এর আগে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, যিনি জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

মতামত দিন