জাতীয়
ছবি: সংগৃহীত

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে ২ লাখের বেশি:ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের কাছে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই ব্যালটগুলি প্রবাসী ভোটারদের কাছে পৌঁছেছে। দেশে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের জন্যও নিবন্ধন সংখ্যা বাড়ার আশা করা হচ্ছে। টিম লিডার বলেন, “সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা ১০ লাখের কাছাকাছি পৌঁছাতে পারে।”

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সংখ্যাই সবচেয়ে বেশি, ২২ হাজার। এর আগে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছিল ১০,৯৯৯টি, যুক্তরাজ্যে ৩,৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭,৫০০টি।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি ৮ দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পৌঁছেছে। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ৫৭,৩৪৩টি পাঠানো হয়েছে।

মতামত দিন