জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজার-হাতিয়া সমুদ্র এলাকায় মিসাইল মহড়া ফায়ারিং পরিচালনা হবে,নৌযান ও ট্রলারের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় সব ধরনের নৌযান ও ট্রলারের জন্য সতর্কতা জারি করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী উক্ত এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালনা করবে।

সুরক্ষা ও দুর্ঘটনা এড়াতে মাছ ধরার নৌকা, ট্রলার এবং অন্যান্য নৌযানসমূহকে ওই এলাকায় অবস্থান ও চলাচল এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আইএসপিআর সব নৌযানচালক ও সংশ্লিষ্টদের নিরাপত্তা বজায় রাখার জন্য এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মতামত দিন