কুয়াশার প্রভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট।
ঘন কুয়াশার প্রভাবে শনিবার সকালে রাজধানীর আকাশপথে বিঘ্ন ঘটে। দৃশ্যমানতা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি মোট আটটি ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে নিকটবর্তী ও বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রামে, চারটি কলকাতায় এবং একটি ফ্লাইট ব্যাংককে অবতরণ করে।
বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হবে। আপাতত কুয়াশার কারণে অবতরণ ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিলম্ব ও ডাইভার্ট হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও আবাসনের ব্যবস্থা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন