জাতীয়
ছবি: সংগৃহীত

এক দিনের মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করতে নির্বাচন কমিশনের হাতে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছে ইসি কর্তৃপক্ষ। ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই এনআইডি ইস্যু করা সম্ভব হবে বলে তারা মনে করছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বনিম্ন কয়েক ঘণ্টা এবং সর্বোচ্চ এক দিনের বেশি সময় লাগবে না।

ইসির এই কর্মকর্তা বলেন, তারেক রহমানের তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত কক্ষে বসেই তার বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন তারেক রহমান। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন।

এদিকে সকালে রাজধানীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মধ্যে সাকাল ১১ টার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

মতামত দিন