জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে যাত্রা শুরু করল দেশের ২৪তম স্থলবন্দর।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে সিলেটের কোম্পানীগঞ্জে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করল ভোলাগঞ্জ স্থলবন্দর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উন্মুক্ত ঘোষণা করেন নতুন স্থলবন্দরটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫২ একর জায়গাজুড়ে নির্মিত এই স্থলবন্দর ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম এবং ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে সরকারের আশা, প্রতিবছর স্থলবন্দর থেকে শত কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হবে।

ভোলাগঞ্জ সীমান্তটি চুনাপাথর আমদানি এবং বিভিন্ন পাথরের বাণিজ্যের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার করা হতো। ২০১৯ সালে সরকার এটিকে স্থলবন্দর ঘোষণা করে, আর ২০২৫ সালের জুনে ১৭৫ কোটি টাকার ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন