জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি স্বীকৃতি প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায়,দুই কলেজের নাম পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড় ও রাজশাহীর দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। তবে সরকারি স্বীকৃতি প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় ‘সরকারি’ শব্দটি নতুন নাম থেকে বাদ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানানো হয়েছে, পঞ্চগড় বোদার বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা মহাবিদ্যালয়ের পরিবর্তিত নাম হয়েছে কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ। একইভাবে রাজশাহীর সরকারি বঙ্গবন্ধু কলেজের নতুন নাম দেওয়া হয়েছে পদ্মা কলেজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কলেজগুলোর সরকারীকরণ প্রক্রিয়া শেষ না হওয়ায় নাম থেকে ‘সরকারি’ শব্দটি রাখা হয়নি।

মতামত দিন