জাতীয়
ছবি: সংগৃহীত

তারেক রহমানের চলাচলের পথ এবং এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের চলাচলকালে এবং এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের যাত্রাপথে—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল ফ্লাইওভার, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল ও গুলশান নর্থ এভিনিউ—এই সকল এলাকায় ড্রোন নিষিদ্ধ থাকবে। অনুমোদনবিহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। এরপর বিমানবন্দর থেকে সংবর্ধনা প্রদানের পর মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশানের বাসভবনে পৌঁছাবেন।

মতামত দিন