বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তার শপথ গ্রহণের পরই এই নিয়োগ কার্যকর হবে। বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন, যেদিন তার ৬৭তম জন্মদিনও পূর্ণ হবে।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে যোগদান করেন এবং দুই বছর পর স্থায়ীভাবে হাইকোর্ট বিভাগে বিচারকের পদে উন্নীত হন। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনের দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স সম্পন্ন করেছেন।
মতামত দিন