বিতরণ লাইন স্থানান্তরের কাজের কারণে বুধবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়।
বিতরণ লাইন স্থানান্তরের কাজের কারণে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ১ নম্বর মিন্টু রোডে অবস্থিত মেসার্স ইন্টারকন্টিনেন্টালের বিতরণ লাইন স্থানান্তরের জন্য ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর অংশ পর্যন্ত সড়কের দুই পাশের সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

মতামত দিন