জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরে প্রশাসন বিভাগ ও অন্যান্য শাখায় বড় রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশ সদর দপ্তরে প্রশাসন বিভাগের সঙ্গে একাধিক শাখায় উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় রদবদল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত অফিস আদেশে বর্তমান এবং সদ্য যোগদান করা কর্মকর্তাদের নতুন পদায়নের তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে প্রশাসন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পদায়নের মধ্যে তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আশিক সাঈদকে ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট শাখার ডিআইজি করা হয়েছে। লজিস্টিকস বিভাগের দায়িত্ব পেয়েছেন সারোয়ার মুর্শেদ শামীম। ফিন্যান্স শাখার ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান এবং ডেভেলপমেন্ট শাখায় নতুন ডিআইজি হয়েছেন মোস্তাফিজুর রহমান।

মতামত দিন