জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় ড্রোন উড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো প্রকার ড্রোন উড়ানো যাবে না।

বেবিচক জানিয়েছে, অনুমোদনবিহীন ড্রোন উড়ানোর ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও বিশেষ অপারেশনাল কারণে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রীদের বাদ দিয়ে অন্য সব সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

এ সিদ্ধান্তের উদ্দেশ্য যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখা।


মতামত দিন