বেনজীর আহমেদের চার ফ্ল্যাটের সম্পদ ত্রাণ তহবিলে হস্তান্তর।
নিজেস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের চারটি জব্দকৃত ফ্ল্যাটে থাকা সমস্ত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) জানান, আদালতের নির্দেশনার পর ফ্ল্যাটগুলো থেকে উদ্ধার করা আসবাবপত্র ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, জব্দকৃত অন্যান্য সম্পদ সম্পর্কিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর আদালত বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন। এই নির্দেশনার ভিত্তিতে দুদক অনুসন্ধান ও আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মতামত দিন