হাদি হত্যাকাণ্ডের পর জনমনে একটু ভয় ঢুকেছে,নির্বাচনি পরিবেশ পুরোপুরি স্বাভাবিক এবং সুষ্ঠু:সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও নির্বাচনি পরিবেশ পুরোপুরি স্বাভাবিক এবং সুষ্ঠু।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
সিইসি আরও জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ভোটিং প্রয়োগের ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দিলেও মোট কার্যক্রমে নির্বাচন কমিশন সন্তুষ্ট। তিনি ভোটারদের আহ্বান জানান, আগামী তিন দিনের মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা নিবন্ধন সম্পন্ন করুন।
তিনি বলেন, “এই হাইব্রিড ভোটিং পদ্ধতি সারাবিশ্বে মডেল হতে পারে। নিরাপত্তা নিশ্চিত রেখে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এবং ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার উল্লেখযোগ্যভাবে বাড়বে।”

মতামত দিন