জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১৯৪।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে গত এক দিনে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে, আর ১৯৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগরে ৫০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৬ জন, চট্টগ্রামে ৪৫ জন, বরিশালে ৩২ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ১২ জন এবং রংপুরে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মৃত্যুর দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪১২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৯১ জন।

মতামত দিন