জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ বাহিনী সব ধরনের সহযোগিতা করবে: ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনের পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা জারি করেছেন নির্বাচন কমিশন (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, তিন বাহিনীর প্রধান নির্বাচনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় ইসি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ সেনা মোতায়েন করা হবে। ইতিমধ্যেই এক তৃতীয়াংশ সেনা মাঠে আনা হয়েছে এবং ধাপে ধাপে তা বৃদ্ধি করা হবে। প্রার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রটোকল তৈরি করা হয়েছে এবং সমস্যা বা হুমকি থাকলে তা সঙ্গে সঙ্গে মোকাবিলা করা হবে।

ইসি আরও সতর্ক করেছেন, চোরাগুপ্তা হামলা বা নাশকতার কোনো সুযোগ দেওয়া হবে না। বন্ধু সেজে পাশে আসা ব্যক্তিকে যাচাই করার নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকায় ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে; এর মধ্যে মূল হত্যাকারী ২ জন এবং পালাতে সহায়তা করা একজনের বিরুদ্ধে অভিযান চলমান।

মতামত দিন