হাতিরঝিলের একটি বাসা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার।
রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু দুজন হলো—১০ বছর বয়সী আফরিদা চৌধুরী এবং তার এক বছর বয়সী ছোট ভাই ইলহাম চৌধুরী।
শনিবার রাতের দিকে একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারজনিত বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হতে পারে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার গ্রহণ করার পর তারা অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে গুরুতর অবস্থায় আফরিদাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে একই খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া ছোট ভাই ইলহামও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
একই ঘটনায় বাবা-মাও অসুস্থ হলেও চিকিৎসা শেষে বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন