ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল সংক্রান্ত তপশিল সময়সীমা সংশোধন।
নিজেস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল সংক্রান্ত তপশিল সাময়িকভাবে সংশোধন করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশোধিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন ৫–৯ জানুয়ারির মধ্যে, যা পূর্বের নির্ধারিত সময়সীমা ৫–১১ জানুয়ারির তুলনায় দুই দিন কমানো হয়েছে।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। আগে এটি ১২–১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও নতুন তপশিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০–১৮ জানুয়ারির মধ্যে।
মতামত দিন