ওসমান হাদির স্মরণে নলছিটিতে দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মরণে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলায় দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে হাদির মরদেহ নলছিটিতে আনা না হওয়ায় স্থানীয়দের মধ্যে আক্ষেপ দেখা গেছে। এলাকাবাসীর অনেকে জানিয়েছেন, জন্মভূমিতে শেষবারের মতো তাকে দেখার সুযোগ না পাওয়ায় তারা ব্যথিত।
একই এলাকার এক বাসিন্দা বলেন, হাদি ছোটবেলা থেকেই নলছিটিতে বড় হয়েছে। তার মতো সাহসী ও প্রতিবাদী মানুষ এই দেশে আবার জন্মাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি সবার কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।
নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য বলেন, ওসমান হাদি নলছিটির গর্ব। তাকে হারিয়ে পুরো এলাকা শোকাহত। মরদেহ নিজ এলাকায় আনা সম্ভব না হওয়ায় তার প্রতি সম্মান জানাতে শহরের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন