জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি নিরাপত্তা নিতে অনাগ্রহ,গানম্যানের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। সরকার থেকে দেওয়া এই প্রস্তাব তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) প্রধান সরাসরি মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করে তার নিরাপত্তা বিষয়ে কথা বলেন। পরদিন শুক্রবার বিষয়টির ফলোআপ হিসেবে এসবির পক্ষ থেকে ‘আমার দেশ’ পত্রিকার এক কর্মকর্তাকে একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, এসবি প্রধানের নির্দেশনা অনুযায়ী ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তায় দ্রুত গানম্যান পাঠানোর প্রস্তুতি রয়েছে এবং সম্মতি পেলে তাৎক্ষণিকভাবে ঠিকানায় পাঠানো সম্ভব।

তবে ওই বার্তার জবাবে মাহমুদুর রহমান স্পষ্টভাবে জানান, তিনি সরকারের কাছ থেকে কোনো ধরনের নিরাপত্তা সুবিধা গ্রহণ করবেন না। পাল্টা বার্তায় তিনি এসবি প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করে মাহমুদুর রহমানের বক্তব্য ছিল, “আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

মতামত দিন