প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর, ডেইলি স্টার ভবনে আগুন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে প্রথম আলো কার্যালয়ের সামনে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর হামলাকারীরা ডেইলি স্টার ভবনের দিকেও অগ্রসর হয়ে ভাঙচুর চালায় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক পত্রিকা দুটি কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা হামলা ও ভাঙচুরে জড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা হাতে একদল ব্যক্তিকে ভাঙচুর চালাতে দেখা গেছে। একই সঙ্গে প্রথম আলো অফিসের সামনের সড়কে আগুন জ্বালানোর দৃশ্যও দেখা যায়।
এদিকে হামলার সময় প্রথম আলো ও ডেইলি স্টার—উভয় কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মী আটকে পড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পাওয়া গেলেও বিস্তারিত এখনো নিশ্চিত নয়।
মতামত দিন