জাতীয়
ছবি: সংগৃহীত

ওসমান হাদির মৃত্যুতে জাতির উদ্দেশে কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে একযোগে সম্প্রচার করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

মতামত দিন