২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার মাধ্যমে ৬৭৩ কর্মকর্তার নিয়োগ।
নিজেস্ব প্রতিবেদক:
২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর ফলাফল অনুযায়ী প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে দেশের বিভিন্ন সিভিল সার্ভিস ক্যাডারে প্রবেশপদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করছে।

মতামত দিন