জাতীয়
ছবি: সংগৃহীত

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগ থানার আওতাধীন ঝিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় রুমীর মরদেহ হোস্টেল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার শেষে তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, রুমী বুধবার রাতে তার ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করেছিলেন। এতে তিনি হাদিকে ভাইকে প্রয়োজন বলে উল্লেখ করেন।


প্রাথমিক তদন্তে পুলিশ কোনো অনাকাঙ্ক্ষিত বা সহিংস ঘটনার তথ্য পায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

মতামত দিন