জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বৃহস্পতিবার থেকে পুনরায় খোলা হয়েছে। এখন থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব সেবা স্বাভাবিকভাবে চালু হচ্ছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে বুধবার দুপুর ২টা থেকে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আইভিএস-এর পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছিল, যাদের জন্য ওইদিন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের নতুন স্লট পরে দেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার মধ্যে এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ প্রেক্ষাপটে দুই দেশের হাইকমিশনারকেও কিছু দিন আগে তলব করা হয়েছিল।

মতামত দিন